ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল পাকিস্তান

প্রয়োজন ৯ রান। ইংল্যান্ডের হাতে ছিল দুই ওভার ও তিন উইকেট। ১৯তম ওভারে বল করতে হারিস রউফকে ডাকলেন অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় বলে বাউন্ডারি হজম করেন হারিস রউফ। ১০ বলে ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ৫ রান। এ পরিস্থিতিতে তৃতীয় এবং চতুর্থ- টানা দুই বলে ২ উইকেট তুলে নেন রউফ। পাকিস্তানের জয় প্রায় নিশ্চিত হলেও শেষ মুহূর্তে একটি বাউন্ডারি বা ছক্কাই সব বদলে দিতে পারে। তবে রউফ একটি লেগ বাই দিয়ে ওভার শেষ করেন। শেষ ওভারে দরকার ৪ রান। বোলার মোহাম্মদ ওয়াসিমের প্রথম বল ডট, দ্বিতীয় বলেই রানআউট হন টপলি। এত শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে শেষ পর্যন্ত ৩ রানের স্বস্তির জয় পায় পাকিস্তান। ম্যাচ সেরা হন হারিস রউফ।

প্রথমে ব্যাট করতে নেমে ১৬৬ রান করে পাকিস্তান। ৮৮ রান করেছিলেন মোহাম্মদ রিজওয়ান। জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ১৬৭ রান।

১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংলিশ ব্যাটারদের কেউ খুব একটা দাঁড়াতেই পারেনি। ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। ৮ রানে ফিল সল্ট, ৫ রানে অ্যালেক্স হেলস এবং উইল জ্যাকস কোনো রান না করেই আউট হয়ে যান।

মিডল অর্ডারেই যা কিছুটা রান ওঠে ইংল্যান্ডের। বেন ডাকেট করেন ৩৩ রান, হ্যারি ব্রুক করেন ৩৪ রান, মইন আলি করেন ২৯ রান এবং লিয়াম ডসন করেন ৩৪ রান। এছাড়া আর কেউ দাঁড়াতেই পারনি। ১৯.২ ওভারেই ১৬৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

পাকিস্তানের হয়ে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন হারিস রউফ, মোহাম্মদ নওয়াজও নেন ৩ উইকেট। মোহাম্মদ হাসনাইন নেন ২ উইকেট এবং মোহাম্মদ ওয়াসিম নেন ১ উইকেট। ৭ ম্যাচের সিরিজ ২-২ এ সমতা বিরাজ করছে এখন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল পাকিস্তান

আপডেট টাইম : ০৮:১৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২