ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

বড় জয়ে সিরিজ শুরু ভারতের, পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা

ভারতের বোলারদের কাছে পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত।

বুধবার গ্রিনফিল্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৬ রান করে প্রোটিয়ারা। জবাব দিতে নেমে ২০ বল হাতে রেখেই জয় পায় ভারত।

প্রথম ওভারেই টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমাকে বোল্ড করেন দ্বীপক চাহার। ওই ওভারে দেন কেবল ১ রান। এই ধাক্কা আর সামলে উঠতে পারেননি প্রোটিয়ারা। ইনিংসের দ্বিতীয় ওভারে এসে ৪ বলে ১ রান করা কুইন্টন ডি কককে ফিরিয়ে সেটা আরও জোরালো করেন আর্শ্বদ্বীপ সিং।

স্কোরবোর্ডে ১০ রান যোগ হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকা হারায় ৫ উইকেট। প্রোটিয়াদের মান রক্ষা করেন তিন ব্যাটার। ৩ চার ও ১ ছক্কায় ২৪ বলে ২৫ রান করেন এইডেন মার্করাম, এরপর ৩৭ বলে ২৪ রান আসে ওয়েন পার্নেলের ব্যাট থেকে। দলের পক্ষে সর্বোচ্চ ৫ চার ও ২ ছক্কায় ৩৫ বলে ৪১ রান করেন কেশভ মহারাজ।

ভারতের পক্ষে ৪ ওভারে ৩২ রান দিয়ে তিন উইকেট নেন আর্শ্বদীপ সিং। দ্বীপক চাহার ও হার্শাল প্যাটেল দুই ও অক্ষর প্যাটেল পান এক উইকেট।

জবাব দিতে নেমে শুরুতে বিপদে পড়েছিল ভারতও। কাগিসো রাবাদার বলে শূন্য রানেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা। এরপর ৯ বলে ৩ রান করে আউট হয়ে যান বিরাট কোহলিও।

কিন্তু তাতে ভারতের জয়ে সমস্যা হয়নি কোনো। লোকেশ রাহুল ও সূর্য কুমার যাদবের ফিফটিতে সহজেই জয় পায় তারা। ২ চার ও ৪ ছক্কায় ৫৬ বলে ৫১ রান করে রাহুল ও ৫ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন সূর্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

বড় জয়ে সিরিজ শুরু ভারতের, পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা

আপডেট টাইম : ০৮:২৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২