ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

‘৪০৮’ রানের ম্যাচে শেষ হাসি ইংল্যান্ডের

আর কয়দিন পরই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে যথাযথ প্রস্তুতি সারছে দুই ফেভারিট দল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এই দুই দলের মধ্যকার তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হয়েছে আজ। পার্থে হওয়া ম্যাচে রানবন্যা বইয়ে দিয়েছে দুই দলই।

দুই দল মিলিয়ে ৪০৮ রানের ম্যাচে শেষ পর্যন্ত জয়ী দলের নাম ইংল্যান্ড। পার্থে রোববার টসে হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে ইংলিশরা। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে বরাবর ২০০ রান করে স্বাগতিক অস্ট্রেলিয়া।

পার্থে এদিন ব্যাট হাতে অজি বোলারদের উপর তাণ্ডব চালান দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। দুইজন ১১ ওভারে গড়েন ১৩২ রানের বিশাল জুটি। জস বাটলার ৩২ বলে ৮ চার ও ৪ ছয়ে ৬৮ রান করে ফেরেন।

এরপর নিয়মিতই উইকেট হারাতে থাকা ইংলিশরা শুরুর রানের ধারা ধরে রাখতে পারেনি। আরেক ইংলিশ ওপেনার হেলস ৫১ বলে ১২ চার ও ৩ ছয়ে ৮৪ রান করে ফিরলে রানের গতি আরো কমে যায়। শেষদিকে মঈন আলীর ৭ বলে ১০ এবং ক্রিস ওকসের ৫ বলে ১৩ রানের ক্যামিওতে দুইশ রানের স্কোর পার করে ইংলিশরা।

লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারালেও আক্রমণ করতে থাকেন অজি ব্যাটসম্যানরা। মিচেল মার্শকে নিয়ে ডেভিড ওয়ার্নার ৮ ওভারে তুলে ফেলেন ৮০ রান। মার্শ ৩৬ রান করে ফিরলে ভাঙে ৭১ রানের জুটি।

এরপর অধিনায়ক ফিঞ্চ দ্রুত ফিরলেও স্টয়নিসকে সঙ্গে নিয়ে ৫৩ রানের আরেকটি জুটি গড়ে অজিদের ম্যাচে রাখেন ওয়ার্নার। ১৫ বলে ২ চার ও ৩ ছয়ে ৩৫ রান করে স্টয়নিস ফেরার পর দ্রুত আউট হন ওয়ার্নারও।

সাজঘরে ফেরার আগে ওয়ার্নারের ব্যাট থেকে ৪৪ বলে ৮ চার ও ২ ছয়ে আসে ৭৩ রান। শেষদিকে ১৫ বলে ২১ রান করে ওয়েড জয়ের চেষ্টা চালালেও সেটি যথেষ্ট ছিল না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

‘৪০৮’ রানের ম্যাচে শেষ হাসি ইংল্যান্ডের

আপডেট টাইম : ০৮:০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২