ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রোনালদোর রেকর্ডের দিনে জয় পেয়েছে ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (৯ অক্টোবর) রাতে এভারটনের সঙ্গে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ জয়ে টেবিলের পাঁচে উঠে এলো রেডডেভিলরা।

ম্যানচেস্টার ডার্বিতে হারের পর প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফেরার অপেক্ষার প্রহর গুনছিল রেডডেভিলরা। গুডিসন পার্কে রোনালদোর ইতিহাস গড়ার দিনে দারুণ জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। তাই ম্যাচ শেষে ডাগআউটে সিআরসেভেনের সঙ্গে স্বস্তিতে কোচ এরিক টেন হ্যাগ।

অথচ আরও একবার রোনালদোকে সাইড বেঞ্চে রেখেই মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে এভারটন। তাই তারা ফলও পায় দ্রুত। ৫ মিনিটে আইওবির দুর্দান্ত গোলে লিড নেয় ল্যাম্পার্ডের দল।

পিছিয়ে পড়ে রেডডেভিলরাও অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে। প্রতিপক্ষের রক্ষণের ভুলে ১৫ মিনিটে সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। মার্শিয়ালের অ্যাসিস্টে জালের ঠিকানা খুঁজে নেন অ্যান্তোনি ম্যাথিউস। আয়াক্স থেকে ইউনাইটেডে যোগ দিয়ে প্রিমিয়ার লিগের তিন ম্যাচে খেলে সব কটিতেই গোল পেলেন ব্রাজিলিয়ান এই তরুণ ফরোয়ার্ড।

তবে মার্শিয়ালের চোটে ম্যাচের ৩০ মিনিটে রোনালদোকে মাঠে নামান কোচ। সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগান সিআরসেভেন। ৪৪ মিনিটে ক্যাসেমিরোর পাসে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। সেই সঙ্গে পূর্ণ হয় এই পর্তুগিজ সুপার স্টারের ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোল।

গোল পেয়ে যেন ছন্দে ফেরেন রোনালদো। বিরতির পর বলের দখল নিয়ে উজ্জীবিত ম্যানচেস্টার ইউনাইটেড। যেখানে বেশকিছু সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি রাশফোর্ড-রোনালদো-ফার্নান্দেজরা। শেষ পর্যন্ত আর গোল না হলে জয়ের উল্লাসে মেতে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এলো রেডডেভিলরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রোনালদোর রেকর্ডের দিনে জয় পেয়েছে ইউনাইটেড

আপডেট টাইম : ০৮:১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২