ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশ থেকে ইউএই’র দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংযুক্ত আরব আমিরাত সরকারকে বিভিন্ন সেক্টরে বাংলাদেশ থেকে পেশাদারদের পাশাপাশি আরো দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে নবনিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের আবাসিক রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদি বুধবার বিকেলে বঙ্গভবনে পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক সম্পর্কে ব্রিফিংয়ে বলেন, রাষ্ট্রপতি করোনা মহামারি সত্ত্বেও ‘দুবাই এক্সপো ২০২০’ সফলভাবে সম্পন্ন করার জন্য আরব আমিরাতের নেতাদের অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি প্রায় সাত লাখ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। আরব আমিরাত বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মানের পণ্য, বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি), সিরামিক, ফার্মাসিউটিক্যালস, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছ, ইলেকট্রনিক্স, আসবাবপত্র, প্লাস্টিক এবং নির্মাণ সামগ্রী রফতানি করে থাকে। সংযুক্ত আরব আমিরাত এসব পণ্য বাংলাদেশ থেকে আমদানি করতে পারে বলেও মো. আবদুল হামিদ উল্লেখ করেন।

পরিচয়পত্র গ্রহণ করে রাষ্ট্রপতি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশংসা করে বলেন, বাংলাদেশ ইউএই’র সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশাপ্রকাশ করেন যে, এই সম্পর্ক আগামী দিনে আরো জোরদার হবে।

দূতকে বাংলাদেশে তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন রাষ্ট্রপ্রধান, যাতে বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক আরো দৃঢ় হয়।

সংশ্লিষ্ট সচিব ও বঙ্গভবনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে, বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি অশ্বারোহী দল অনুষ্ঠানের অংশ হিসেবে রাষ্ট্রদূতকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশ থেকে ইউএই’র দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ০৯:০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২