ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নারী-পুরুষের বৈষম্য দূরীকরণে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, দেশে নারী-পুরুষের বৈষম্য দূরীকরণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদে অধিক হারে নারীর অন্তর্ভুক্তি ও তাদের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া বৈষম্য দূরীকরণের অনন্য দৃষ্টান্ত।

বৃহস্পতিবার রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত ১৪৫তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মিলনে ‘দৃঢ় ও শান্তিময় পৃথিবী গঠনের চালিকাশক্তি জেন্ডার-ভারসাম্যপূর্ণ ও জেন্ডার-সংবেদনশীল-সংসদ’ শীর্ষক সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শামসুল হক টুকু আরো বলেন, সংসদে প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলীয় নেত্রীসহ ৭৩ জন নারী সদস্য আইন প্রণয়নে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছেন। আইন বিভাগ ছাড়াও নির্বাহী বিভাগ ও বিচার বিভাগে নারীরা গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সব ক্ষেত্রে নারীদের পুরুষের সঙ্গে রেখে অথবা নারী-নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নেতৃত্বে রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনে সাধারণ আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, মো. আক্তারুজ্জামান বাবু এমপি সাহাদারা মান্নান এমপি ও শামসুন নাহার এমপি অংশগ্রহণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নারী-পুরুষের বৈষম্য দূরীকরণে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী: ডেপুটি স্পিকার

আপডেট টাইম : ০৮:০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২