ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জার্মানিতে আজ থেকে শোনা যাবে সুমধুর আজান

জার্মানির কোলন শহরের সেন্ট্রাল মসজিদে শুক্রবার থেকে মাইকে জুমার নামাজের আজান দেওয়ার অনুমতি দিয়েছে শহর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার কোলন শহর কর্তৃপক্ষ ও জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকদের সংগঠন ‘ডিটিব’-এর মধ্যে একটি চুক্তি সই হয়। এ চুক্তির মধ্য দিয়ে মাইকে জুমার আজান দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চুক্তি অনুযায়ী প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে সর্বোচ্চ পাঁচ মিনিট আজান দিতে পারবেন মুয়াজ্জিন। তবে আজানের শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে সীমিত রাখতে হবে। আপাতত এ চুক্তি একটি পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে দুই বছর কার্যকর থাকবে।

কোলন শহর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তুরস্কের নাগরিকদের ধর্মীয় সংগঠন ‘ডিটিব’। মসজিদ পরিচালনাকারী সংস্থার সাধারণ সম্পাদক আবদুর রহমান আতসয় স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, আমরা খুব খুশি। এর মাধ্যমে এটি সবাই জানবে যে মুসলমানরা এখানে রয়েছে।

জার্মানির আইন অনুযায়ী, দেশটিতে ধর্মীয় রীতিনীতি পালনের স্বাধীনতা রয়েছে। আযানের অনুমতি দেওয়ার মাধ্যমে শহরের মুসলমানের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে।

কোলন সেন্ট্রাল মসজিদটি পরিচালনা করেন তুরস্কের নাগরিকদের ধর্মীয় সংগঠন ‘ডিটিব’। জার্মানিতে নয়শরও বেশি মসজিদ পরিচালনা করে এ সংগঠনটি। ২০১৮ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জার্মানি সফরকালে কোলন সেন্ট্রাল মসজিদটি উদ্বোধন করেছিলেন।

জার্মানিতে এ মুহূর্তে ৫০ লাখের বেশি মুসলমান বসবাস করছেন। যা মোট যা জনসংখ্যার প্রায় ছয় শতাংশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জার্মানিতে আজ থেকে শোনা যাবে সুমধুর আজান

আপডেট টাইম : ০৮:০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২