ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

ফাইনালে টসে জিতে বোলিংয়ে পাকিস্তান

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তান। এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে দুদলই পরস্পরের মুখোমুখি হয়েছে দুবার করে। যেখানে একটি করে জয় পেয়েছে দুই দল। ফাইনালে দুই দলই সেরা একাদশ নিয়ে মাঠে নেমেছে।

সিরিজে এই দুই দলের প্রথম দেখায় নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। বাবর আজমের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছিল পাকিস্তান।

তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় কিউইরা। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের সহজ জয় পায় কেন উইলিয়ামসনের দল। পাকিস্তানের দেয়া ১৩১ রানের টার্গেট ৯ উইকেট এবং ২৩ বল হাতে রেখেই তুলে নেয় ফিন অ্যালেন-ডেভন কোনওয়ে। এ ছাড়াও এই দুই দলই বাংলাদেশের সঙ্গে খেলা দুই ম্যাচেই জয় পেয়েছে।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি দুই দলের শেষ ম্যাচ। ফলে দুদলই চাইবে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে। যদিও বিশ্বকাপের মূলপর্ব খেলার আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২২ অক্টোবর স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড, তার পরদিনই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, হায়দার আলী, ইফতিখার আহমেদ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ ও হারিস রউফ

নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ব্লেয়ার টিকনার

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

ফাইনালে টসে জিতে বোলিংয়ে পাকিস্তান

আপডেট টাইম : ০৮:২২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২