ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

ব্যালন ডি’অরে এক ভোটও পাননি রোনালদো

একটা সময় ছিল, ব্যালন ডি’অর বা ফিফা বর্ষসেরার পুরস্কারের লড়াইটা হতো ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির। কিন্তু এখন সেই লড়াই থেকে একেবারেই ছিটকে গেছেন রোনালদো। এবার তো ব্যালন ডি’অরের লড়াইয়ে কোনো ভোটই পাননি ইউনাইটেডের পর্তুগালের তারকা।

২০২২ সালের ব্যালন ডি’অর পুরস্কারের লড়াইয়ে রোনালদো ২০তম হয়েছেন। সম্প্রতি ফ্রান্সের পত্রিকা লেকিপ খবর প্রকাশ করেছে, রোনালদো এবারের ব্যালন ডি’অরে কোনো ভোটই পাননি। তাহলে কি শেষ হয়ে গেল ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো–অধ্যায়?

বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের এখন বয়স হয়ে গেছে। আগের মতো আর গতি তার নেই। ৩৭ বছর বয়সী পর্তুগিজ উইঙ্গারের পারফরম্যান্সেও তাই এখন ভাটার টান!

পারফরম্যান্সের এই ভাটার টানের প্রভাব পড়তে শুরু করেছে সর্বত্রই। ইউনাইটেডের হয়ে চলতি মৌসুমে শুরুর একাদশে খুব বেশি ম্যাচে জায়গা হয়নি তার। এমনকি দুটি ম্যাচে তাকে কাটাতে হয়েছে বেঞ্চে বসে। সর্বশেষ ম্যাচে চেলসির বিপক্ষে তো রোনালদাকে স্কোয়াডেই রাখেননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।

ইউনাইটেডে এই সময়ে তার যে অবস্থা, ওল্ড ট্রাফোর্ডে হয়তো তার দিন শেষ হয়েই এসেছে। এভাবে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসে থাকতে রোনালদো নিজেই হয়তো চাইবেন না।

আগামী মৌসুমে নিজে থেকেই অন্য কোথাও চলে যেতে চাইবেন। যেটা তিনি চেয়েছিলেন চলতি মৌসুম শুরুর আগেও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

ব্যালন ডি’অরে এক ভোটও পাননি রোনালদো

আপডেট টাইম : ০৮:২৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২