ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শি জিনপিংয়ের নেতৃত্বে ঐতিহাসিক পথে চীন

টানা তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড গড়েছেন শি জিনপিং। আগামী মার্চেই আনুষ্ঠানিকভাবে শি’কে তৃতীয়বারের জন্য চীনের প্রেসিডেন্ট ঘোষণা করা শুধু সময়ের ব্যাপার মাত্র। তিনি একই সঙ্গে তিনি পরবর্তী পাঁচ বছরের জন্য ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) শীর্ষ নেতা নির্বাচিত হয়েছেন। শনিবার রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব পিপলসে সিসিপির সম্মেলন (কংগ্রেস) শেষে আগামী পাঁচ বছরের জন্য চীনকে নেতৃত্ব দেওয়ার জন্য শি জিনপিংকে নির্বাচিত করা হয়। তিনি এর মাধ্যমে মাও সে-তুংয়ের পর দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। কংগ্রেস দ্বারা অনুমোদিত একটি প্রস্তাবে বলা হয়েছে যে, শি’র নেতৃত্ব চীনা জাতির পুনরুজ্জীবনকে একটি অপরিবর্তনীয় ঐতিহাসিক পথে স্থাপন করেছে।
চীনের এবারের কংগ্রেস বিভিন্নভাবে শি জিনপিংয়ের ক্ষমতার একটি প্রদর্শনী ছিল। তিনি স্পষ্ট বৃুঝিয়ে দিয়েছেন যে, তিনি সাম্প্রতিক অবসরের নিয়ম ভঙ্গ করে দলের সাধারণ সম্পাদক এবং সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে থাকতে চান। শি জিনপিং নতুন করে ক্ষমতা গ্রহনের পর রোববার ঢেলে সাজিয়েছেন ক্ষমতাসীন চিনা কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটিকে। সিসিপি কেন্দ্রীয় কমিটির ২০তম অধিবেশনে সাত সদস্যের স্ট্যান্ডিং (কার্যনির্বাহী) কমিটি ঘোষণা করেছেন তিনি। মূলত তার ঘনিষ্ঠ সদস্যরাই স্থান পেয়েছেন নতুন কমিটিতে। শি’র নতুন স্ট্যান্ডিং কমিটির নির্বাচিত সদস্যরা হলেন লি কিয়াং, ঝাও লেইজি, ওয়াং হুনিং, কাই কি, ডিং জুয়েজিয়াং ও লি জি মিট। তারা আগামী পাঁচ বছর প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে চিনে নেতৃত্ব দেবেন। তবে, দলের ২৫ বছরের ইতিহাসে প্রথমবার কমিটিতে কোনও মহিলা সদস্য স্থান পায়নি।
তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার মাধ্যমে শি জিনপিং তার সাম্প্রতিক পূর্বসূরি হু জিনতাওর মতো দলের নেতারা সর্বাধিক এক দশক ধরে কাজ করবেন, এমন ধারনা ভেঙে দিয়েছেন। এও মনে করা হয়েছিল যে, ৬৭ বছরের বেশি বয়সী চীনা কর্মকর্তারা শীর্ষ নেতৃত্বের পদ গ্রহণ করবেন না। তবে, এখন আর সেই অবস্থা নেই। শির বয়স ৬৯ এবং তার নতুন শীর্ষ জেনারেল ঝাং ইউশিয়ার বয়স ৭২। উল্লেখ্য, চীনের আগের সংবিধান অনুযায়ী দুইবারের বেশি মেয়াদে কেউ চীনের প্রেসিডেন্ট হতে পারেন না। ২০১৮ সালে সেই সংবিধান সংশোধন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শি জিনপিংয়ের নেতৃত্বে ঐতিহাসিক পথে চীন

আপডেট টাইম : ০৮:১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২