ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

আর্সেনালের হারের রাতে শেষ ৩২ নিশ্চিত করেছে ইউনাইটেড

গত সপ্তাহে আর্সেনালের কাছে হারের প্রতিশোধ নিল পিএসভি আইন্দহোভেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) গ্রুপ ‘এ’ এর পঞ্চম ম্যাচে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে ডাচ ক্লাবটি। পাশপাশি এই জয়ে শেষ ৩২-ও নিশ্চিত করল তারা। এদিকে শেষ ৩২ নিশ্চিত করেছে রোনালদোর দল ইউনাইটেড। শেরিফ তিরাসপোলকে তারা হারিয়েছে ৩-০ গোলে।

ইউরোপা লিগে পরের রাউন্ড নিশ্চিত হওয়ায় চিন্তামুক্ত হয়েই মাঠে নেমেছিল আর্সেনাল। পিএসভির বিপক্ষে আর্সেনালের আক্রমণের ধারটাও ছিল প্রখর। তবে এবার আর পিএসভি শিবিরে গোল করতে পারেনি মার্টিনেলি-এনকিটিয়ারা।

বল দখলে অনেক এগিয়ে থাকলেও ডি-বক্সের ভেতরে গিয়ে ফিনিশিংয়ের অভাবে গোল করতে পারছিল না গানার্সরা। ম্যাচের ৪৪ মিনিটে পিএসভির খেলোয়াড় জাভি সিমন্স গোল করতে তা ভিএআরের সাহায্যে বাতিল হয়। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটেই জালের দেখা পায় স্বাগতিকরা। ডি ইয়ংয়ের পাস ডি বক্সের ভেতরে পেয়ে যায় ভেরমান। সেই পাস পেয়ে গোল করতে ভুল করেননি ডেনিশ এই মিডফিল্ডার।

৬৩ মিনিটে আবারও আর্সেনালের জালে বল পাঠায় পিএসভি। এবার গোলস্কোরার ডি ইয়ং। গাকপোর কর্নার হেড করে গোল করেন সাবেক বার্সা এই স্ট্রাইকার। এরপর বেশকিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোন দল। ফলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

এদিকে রাতের আরেক ম্যাচে শেরিফ তিরাসপোলের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে গোল করে দলকে এগিয়ে নিয়ে মাঠ ছাড়েন ডিয়েগো দালট। দ্বিতীয়ার্ধের বিশ মিনিটে গোল করে দলকে জয়ের দিয়ে নিয়ে যান রাশফোর্ড। আর শেরিফের কফিনে শেষ পেরেকটি গাথেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচের ৮১তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ক্রস হেড করলে তা দারুণভাবে সেভ করেন শেরিফের গোল রক্ষক। তবে সেই বল আবারও পেয়ে যান রোনালদো, যা জালে জড়াতে ভুল করেননি সিআর সেভেন। এই জয়ে গ্রুপ ‘ই’-এর দ্বিতীয় দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করল ইউনাইটেড। আর ওমোনিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে রিয়াল সোসিয়েডাড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

আর্সেনালের হারের রাতে শেষ ৩২ নিশ্চিত করেছে ইউনাইটেড

আপডেট টাইম : ০৮:৫৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২