ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ায় লঙ্কান ক্রিকেটার গ্রেফতার

অস্ট্রেলিয়ার সিডনিতে ধর্ষণের অভিযোগে শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের পর তাকে গ্রেফতার করা হয়।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কা দলের সঙ্গেই ছিলেন লঙ্কান এ টপ অর্ডার ক্রিকেটার। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান গুনাথিলাকা। তবে দলের সঙ্গেই থাকেন এ ক্রিকেটার।

রোববার (৬ নভেম্বর) সকালে কলম্বোর উদ্দেশে অস্ট্রেলিয়া ছাড়বে লঙ্কান ক্রিকেট দল। তবে আপাতত দেশে ফেরা হচ্ছে না গুনাথিলাকার।

গুনাথিলাকা জাতীয় দলের জার্সি গায়ে ১০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও নামিবিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন এ ব্যাটার। তবে সে ম্যাচেই ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান বাঁ-হাতি এ ব্যাটসম্যান।

এর আগে ২০১৮ সালে গুনাথিলাকার বিরুদ্ধে নরওয়েজিয়ান এক নারী ধর্ষণের অভিযোগ এনেছিলেন। সে সময় শ্রীলঙ্কা ক্রিকেট তাকে বরখাস্ত করেছিল।

পরে অবশ্য অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি পান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ায় লঙ্কান ক্রিকেটার গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৫৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২