ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

সুপার টুয়েলভের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে রোববার (৬ নভেম্বর) মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেমিফাইনালের হিসাব না করে, শেষ ম্যাচ জয়ের প্রত্যয় বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের। অভিন্ন লক্ষ্য পাকিস্তানিদের জন্য। অ্যাডিলেড ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সেমিফাইনালের স্বপ্ন কি দেখবে, নাকি দেখবে না, তা নির্ভর করছে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস ম্যাচের উপর। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটার চেয়েও দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে জল্পনা-কল্পনা বেশি সবার। এ ম্যাচে আফ্রিকানরা পয়েন্ট হারালে, তবেই কপাল খুলবে টাইগারদের।

এসব নিয়ে দুশ্চিন্তা মনে ঠাঁই দিতে চায় না সাকিবের দল। ম্যাচের আগের দিন কিছুটা নির্ভার থাকতে চেয়েছে তারা। বেশিরভাগ ক্রিকেটারই নামেননি অনুশীলনে। ঐচ্ছিক প্র্যাকটিস সেশনে ছিলেন ৪ ক্রিকেটার। তারা হলেন— সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বি ও মেহেদী হাসান মিরাজ।

ভারতের বিপক্ষে ম্যাচের দিন ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের খেলা নিয়ে শঙ্কা রয়েছে বলে গুঞ্জন উঠেছে। যদিও দলীয় সূত্রে জানা গেছে, ইনফর্ম ব্যাটারকে একাদশে চাইছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে সেমির সমীকরণের কঠিন মারপ্যাঁচে পাকিস্তানও। এদিন অনুশীলন করেনি তারা। ভাগ্যের দিকে তাকিয়ে বাবর আজমের দল।

মুখোমুখি দেখায় স্পষ্ট আধিপত্য পাকিস্তানের। এর আগে খেলা ১৭ টি-টোয়েন্টিতে ১৫টিতে জিতেছে তারা। মাত্র ২টিতে জয় বাংলাদেশের। এবার অ্যাডিলেডে কি এশিয়ান জায়ান্টদের হারাতে পারবে লাল-সবুজ বাহিনী?

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

সুপার টুয়েলভের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

আপডেট টাইম : ০৯:০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২