ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

সালাহর জোড়া গোলে দুর্দান্ত জয়ে ফিরল লিভারপুল

মোহামেদ সালাহর জোড়া গোলে চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে প্রথমবার জয়ের স্বাদ পেয়েছে লিভারপুল। টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাচে নেমে প্রথমার্ধেই লিভারপুলকে এগিয়ে নেন সালাহর।। এরপর দ্বিতীয়ার্ধে হ্যারি কেইনের গোলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে টটেনহ্যাম। তবে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। প্রিমিয়ার লিগের ম্যাচে আজ ২-১ গোলে জয় পেয়েছে অল রেডরা।

এর আগের দুই ম্যাচে নটিংহ্যাম ফরেস্ট ও লিডস ইউনাইটেডের কাছে হেরেছিল লিভারপুল। তবে টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল লিভারপুল। তাছাড়া প্রতিপক্ষ হিসেবে টটেনহ্যাম যথেষ্ট শক্তিশালী। এবার শীর্ষ চারে থাকার অন্যতম দাবিদারও তারা।

একাদশ মিনিটে দারউইন নুনেজের পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান সালাহ। এরপর ৪০তম মিনিটে টটেনহ্যামের এরিক দিয়েরের ভুল হেড ব্যাক-পাস থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় জালের ঠিকানা খুঁজে নেন মিশরীয় ফরয়োয়ার্ড।

প্রথমার্ধেই জোড়া গোল হজম করলেও অবশ্য হাল ছাড়েনি টটেনহ্যাম। ইনজুরি আক্রান্ত সন হিয়ুং-মিনকে ছাড়াই খেলতে নামা দলটির ইভান পেরিসিচের শট দুই অর্ধেই বারে লেগে ফিরে আসে। তবে শেষ বাঁশি বাজার মিনিট বিশেক আগে একটি গোল শোধ করে দেন ইংলিশ ফরোয়ার্ড কেইন। কিন্তু শেষ পর্যন্ত তা যথেষ্ট ছিল না।

১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল। অন্যদিকে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চারে টটেনহ্যাম। ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আর্সেনালের। সমান ম্যাচে ২ পয়েন্ট পিছিয়ে থাকা ম্যানচেস্টার সিটি আছে দুইয়ে। আর চমক দিয়ে মৌসুম শুরু করা নিউক্যাসল ২৭ পয়েন্ট নিয়ে আছে তিনে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

সালাহর জোড়া গোলে দুর্দান্ত জয়ে ফিরল লিভারপুল

আপডেট টাইম : ০৮:৫৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২