ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পাকিস্তানে সেনা সদস্যকে গুলি করে হত্যার পর শিরশ্ছেদ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় বন্দুক হামলায় ছেলেসহ দেশটির এক সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার বান্নু জেলার জানিখেল শহরে এই হামলার ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে গুলিতে নিহত ওই সেনা সদস্যের নাম রেহমান জামান (৪৫)। ওই সময় তার ১৮ বছর বয়সী ছেলেকেও গুলি করে হত্যা করা হয়। তবে তার নাম জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, হত্যার পর ওই সেনা সদস্যের মাথা কেটে নিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয়দের বরাতে ডন জানিয়েছে, হামলাকারীরা ওই সেনার মাথা নিয়ে গিয়ে বাচকি মার্কেট এলাকার একটি গাছে ঝুলিয়ে রাখে। পরে এক ব্যক্তি সকালে গাছে কাটা মাথা ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ময়নাতদন্তের জন্য তা বান্নু শহরের জেলার প্রধান হাসপাতালে পাঠায়। এই ঘটনায় জানিখেল পুলিশ স্টেশনে অজ্ঞাত হামলাকারীদের নামে একটি মামলা হয়েছে এবং ঘটনার তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, গত আট বছরের মধ্যে চলতি বছর দেশটিতে এই রকম হামলা ব্যাপকভাবে বেড়েছে। গত কয়েক মাসে সশস্ত্র হামলাকারীরা টার্গেট কিলিং ছাড়াও পুলিশ স্টেশন, পুলিশ চেকপোস্ট এবং পুলিশ ভ্যানে গ্রেনেড হামলা চালিয়েছে।

খাইবার পাখতুনখোয়ায় পুলিশসহ অন্যান্য নিরাপত্তা কর্মীদের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় পাকিস্তান কর্তৃপক্ষ সব তল্লাশি চৌকিতে নিরাপত্তা জোরদার করেছে এবং নিরাপত্তা ত্রুটিতে দায়ী ব্যক্তিদের বরখাস্ত করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পাকিস্তানে সেনা সদস্যকে গুলি করে হত্যার পর শিরশ্ছেদ

আপডেট টাইম : ০৮:২৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২