ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

পেয়ারা পাড়া নিয়ে দ্বন্দ্ব, প্রাণ গেল বৃদ্ধের

কুমিল্লার তিতাসে গাছ থেকে পেয়ারা পাড়া নিয়ে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার বিকেলে উপজেলার মাজিদপুর ইউনিয়নের মাজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ও মহিউদ্দিন সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। পাশাপাশি ঘর হওয়াতে একটি পেয়ারা গাছ নিয়ে দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে মহিউদ্দিন ও তার ছেলেরা ওই গাছ থেকে পেয়ারা পাড়েন। সন্ধ্যার আগে দুই পরিবারের নারীদের মধ্যে পেয়ারা গাছের সীমানা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এগিয়ে আসেন নজরুল ইসলাম ও মো. মহিউদ্দিন।

নজরুল ও মহিউদ্দিন একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। এ সময় মহিউদ্দিন ও তার স্ত্রী শাহিনা বেগম নজরুল ইসলামকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান নজরুল। নজরুল ইসলাম মারা গেছেন বুঝতে পেরে বাড়ি থেকে পালিয়ে যান মহিউদ্দিন ও তার পরিবার।

মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার বলেন, ঘটনা শুনে পুলিশকে খবর দিয়েছি। মহিউদ্দিন ও নজরুলদের মধ্যে পেয়ারা গাছ নিয়ে ঝগড়া হয়েছে। হাতাহাতির একপর্যায়ে লাঠির আঘাতে মারা যান নজরুল।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো বিস্তারিত জানি না। তবে শুনেছি পেয়ারা গাছ নিয়ে মহিলাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

পেয়ারা পাড়া নিয়ে দ্বন্দ্ব, প্রাণ গেল বৃদ্ধের

আপডেট টাইম : ০৯:৫৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২