ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রসিক নির্বাচন: জনগণের মুখোমুখি ৯ মেয়রপ্রার্থী

রংপুর সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ৯ মেয়রপ্রার্থী এক মঞ্চে দাঁড়িয়ে নগরীর উন্নয়নের অঙ্গীকার করেছেন। এ সময় নগরকে আধুনিকায়নে নানা প্রতিশ্রুতি আর পরিকল্পনা তুলে ধরেন তারা।

সোমবার (১৯ ডিসেম্বর) নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে প্রতিদ্বন্দ্বী ৯ মেয়রপ্রার্থীকে জনগণের সামনে মুখোমুখি করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

নয় মেয়র প্রার্থী হলেন: আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান, জাসদের শফিয়ার রহমান, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের আমিরুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান, জাকের পার্টির খোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান ও মেহেদী হাসান।

জনতার মুখোমুখি হয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসেনে আরা লুৎফা ডালিয়া বলেন, রংপুরের যত উন্নয়ন তা সব আওয়ামী লীগ সরকারের অবদান। রংপুর সিটি এলাকার উন্নয়নের স্বার্থে এবার নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, শ্যামাসুন্দরি খাল সংস্কার, যানজট, জলাবদ্ধতা নিরসনসহ একাধিক জনগুরুত্বপূর্ণ বিষয় আমার ইশতেহারে আছে। এসব বাস্তবায়ন করতে পারলেই রংপুর একটি ক্লিনসিটি হিসেবে রূপ পাবে।

এদিকে স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীদের বক্তব্যের মূল কথা ছিল দুর্নীতি ও জবাবদিহি নিয়ে।

স্বতন্ত্র মেয়রপ্রার্থী লতিফুর রহমান মিলন বলেন, সিটি করপোরেশন এলাকায় তরুণ ও তরুণীরা এখনো বেকার। তাদের বেকারত্ব ঘোচাতে আধুনিক কৃষি ব্যবসার পাশাপাশি কার্যকর পরিকল্পনা নেয়া হয়েছে।

জাসদ মনোনীত মেয়রপ্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক শফিয়ার রহমান বলেন, আমরা চাই দুর্নীতিমুক্ত একটি সিটি করপোরেশন গড়ে তুলতে। ভোটাররা সেই সহযোগিতা করলে আশা করি আমি আমার ইশতেহারে থাকা সব বিষয় বাস্তবায়ন করতে পারব।

অনুষ্ঠান পরিচালনা করেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সভাপতিত্ব করেন রংপুর মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু। অনুষ্ঠানে রংপুর সিটি বিভিন্ন পর্যায়ের নাগরিকরা উপস্থিত প্রার্থীদের কাছে পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন।

আগামী ২৭ ডিসেম্বর ২২৯ কেন্দ্রে রংপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রসিক নির্বাচন: জনগণের মুখোমুখি ৯ মেয়রপ্রার্থী

আপডেট টাইম : ০৮:৫৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২