ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সংকটের মুখে গ্যাসের ব্যবহার কমাচ্ছে ইইউ

ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপজুড়ে তীব্র জ্বালানি সংকটের সমাধান খুঁজতে গ্যাসের ব্যবহার কমপক্ষে ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ। তবে গ্যাসের বদলে কোন জ্বালানি শক্তি ব্যবহৃত হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে জ্বালানির দাম নাগালের বাইরে যাওয়ায় এবারের শীতে দেড় লাখ ইউরোপীয়ের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

রাশিয়া থেকে গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যাওযায় তীব্র জ্বালানি সংকটে পড়ে জার্মানিসহ পুরো ইউরোপ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইইউ পার্লামেন্ট ও বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা রাশিয়ার গ্যাসের বিকল্প খুঁজতে দফায় দফায় বৈঠকে বসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জার্মানিসহ ইইউর বেশ কয়েকটি দেশ এলএনজি স্টেশন নির্মাণসহ বিশ্বের নানা দেশ থেকে গ্যাস সরবরাহ নিশ্চিত করে।

তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হওয়ায় অবশেষে গ্যাসের ব্যবহার কমপক্ষে ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ। আগামী বছরের মার্চ থেকে নভেম্বরের মধ্যেই এটি কার্যকরের পরিকল্পনা করা হচ্ছে।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের কমপক্ষে ১৮টি দেশ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। এরই মধ্যে গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হতে পদক্ষেপ নিয়েছে ফিনল্যান্ড, লাটভিয়া ও লিথুয়ানিয়া।

তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সামাল দেয়ার পাশাপাশি বিকল্প জ্বালানি শক্তির উৎস, সম্ভাবনা ও সংকট নিরসন নিয়ে ব্রাসেলসের নেতাদের উদাসীনতায় অসন্তুষ্ট ইউরোপের সাধারণ মানুষ। এত কিছুর পরও জ্বালানির দাম কমাতে না পারায় হতাশ ও শঙ্কিত অনেকে।

সংকট নিরসনে কেমন সময় লাগবে সে বিষয়েও নিশ্চিত নন কেউ। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় চলতি শীত মৌসুমে দেড় লাখ ইউরোপীয় মারা যেতে পারেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সংকটের মুখে গ্যাসের ব্যবহার কমাচ্ছে ইইউ

আপডেট টাইম : ০৯:৫১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২