ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অঘটনের শঙ্কা জাগিয়ে ভারতের কাছে হারলো জাপান অভিবাসন ও আবাসন নিয়ে ট্রাম্প-মামদানির রুদ্ধদ্বার বৈঠক জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার বার্তা দেবেন প্রধানমন্ত্রী ফরিদপুরের চরাঞ্চলে ৫০০০ তালবীজ বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে ধামইরহাটে যুবদলের উদোগে এক বিক্ষোভ মিছিল নাফ নদীর সীমান্ত সড়কে পোল্ডারসমূহের কাজ হবে জনস্বার্থ বিবেচনায় : পানিসম্পদ মন্ত্রী খুলনায় ৬ষ্ঠ উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলন শুরু জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

চোট কাটিয়ে ইংল্যান্ড দলে আর্চার

দীর্ঘদিন ধরে চোটে জর্জরিত থাকার পর অবশেষে ইংল্যান্ড দলে ফিরেছেন বিশ্বকাপজয়ী পেসার জফরা আর্চার। সব ঠিক থাকলে প্রায় দুই বছর পর মাঠে নামতে যাচ্ছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি (এসএ টোয়েন্টি) দিয়ে মাঠে ফিরবেন তিনি। তাকে এই টুর্নামেন্টের জন্য দলে ভিড়িয়েছে এমআই কেপটাউন।

আর্চারকে সঙ্গী করেই সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ২০১৯ সালের একবার চোটে পড়ে মাঠের বাইরে থাকতে হয়েছিল আর্চারকে। সবশেষ ২০২১ সালের মার্চে ভারত সফরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর আর মাঠে নামা হয়নি।

এমনকি কনুইয়ের চোটে দুইবার অস্ত্রোপচারও করাতে হয়েছিল আর্চারের। সঙ্গে পিঠেও একটি ফ্র্যাকচার হয় তার। এসব কারণেই গত গ্রীষ্মের পুরোটাই মাঠের বাইরে কাটাতে হয়েছে এই পেসারের।

ইংল্যান্ডের ওয়ানডে দল

জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জফরা আর্চার, হ্যারি ব্রুকস, স্যাম কারান, বেন ডাকেট, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, অলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি ও ক্রিস ওকস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অঘটনের শঙ্কা জাগিয়ে ভারতের কাছে হারলো জাপান

চোট কাটিয়ে ইংল্যান্ড দলে আর্চার

আপডেট টাইম : ০৯:২৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২