ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

তিন ঘণ্টা পর গাজীপুরের কাপড়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

তিন ঘণ্টা পর গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় পাইকারি কাপড়ের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

রোববার রাত সোয়া ৯টার দিকে হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে এ ঘটনা ঘটে। আগুনে কেউ হতাহত না হলেও কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

হাজী আব্দুর রহিম মার্কেটের পাইকারি ব্যবসায়ী রংধনু ফ্যাশনের ম্যানেজার রমজান আলী বলেন, রাত সোয়া ৯টার দিকে মার্কেটে আগুন দেখে দৌড়াদৌড়ি শুরু করেন মানুষ। মুহূর্তেই আগুন আমার দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় দোকান থেকে কোনো কিছু বের করে নিতে পারিনি।

তিনি বলেন, দোকানে ৩০ লাখ টাকার মালামাল ছিল। চোখের সামনে সব পুড়ে গেল। দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

পাইকারি দোকান আজিজ হাউজের মালিক আব্দুল আজিজ বলেন, আমার দোকানে ৬০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে।

মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল মতিন বলেন, প্রায় ২০০ দোকান ও ৩০০ ভিট ভাড়া নিয়ে এ মার্কেটে ছোট-বড় মিলে ৫০০-৬০০ জন ব্যবসা করতেন। শীতের বিভিন্ন ধরনের কাপড় ছাড়াও শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, ওড়না, কম্বলসহ সব দোকানই মালামালে পরিপূর্ণ ছিল। সারাদিন টুকটাক ক্রেতা থাকলেও সন্ধ্যার পর মার্কেটে প্রচুর ভিড় হয়। রোববার রাতে হঠাৎ মার্কেটের দক্ষিণ পাশ থেকে আগুন লাগে। এতে ২০-২৫টি দোকানের মালামাল পুড়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

তিন ঘণ্টা পর গাজীপুরের কাপড়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আপডেট টাইম : ০৭:৫৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২