ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আজ থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল, থামবে ৩ স্টেশনে

মেট্রোরেলের সময়ে পরিবর্তন আনা হয়েছে। সেইসঙ্গে বুধবার থেকে রাজধানীর পল্লবী রেলস্টেশন থেকে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এদিন থেকে তিনটি স্টেশনে থামবে মেট্রোরেল।

মেট্রোরেল সূত্রে জানা গেছে, বুধবার থেকে মেট্রোরেল সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে চলাচল করবে, যা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে গেট খোলা হবে ৮টা থেকে। আর বন্ধ হবে দুপুর ১২টায়। স্টেশনে যত যাত্রী থাকবেন, সব যাত্রী নিয়েই চলবে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক বলেন, উদ্বোধনের পরদিন থেকে উত্তরার উত্তর ও আগারগাঁও স্টেশনে মেট্রোরেল চলাচল করেছে। মানুষ প্রয়োজনীয় কাজের থেকে কৌতূহল নিয়ে চলাচল করেছে বেশি। এবার ২৫ জানুয়ারি থেকে উত্তরা-আগারগাঁও পর্যন্ত যাতায়াতের সময় পল্লবী স্টেশনেও থামবে মেট্রোরেল। ফলে অনেক মানুষ সহজে সেবা নিতে পারবেন। পর্যায়ক্রমে সব স্টেশন খুলে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন। পরদিন ২৯ ডিসেম্বর থেকে সবার জন্য খুলে দেওয়া হয় মেট্রোরেল। উদ্বোধনের পর শুধু উত্তরার উত্তর ও আগারগাঁও স্টেশন চালু করা হয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আজ থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল, থামবে ৩ স্টেশনে

আপডেট টাইম : ০৮:০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩