ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অঘটনের শঙ্কা জাগিয়ে ভারতের কাছে হারলো জাপান অভিবাসন ও আবাসন নিয়ে ট্রাম্প-মামদানির রুদ্ধদ্বার বৈঠক জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার বার্তা দেবেন প্রধানমন্ত্রী ফরিদপুরের চরাঞ্চলে ৫০০০ তালবীজ বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে ধামইরহাটে যুবদলের উদোগে এক বিক্ষোভ মিছিল নাফ নদীর সীমান্ত সড়কে পোল্ডারসমূহের কাজ হবে জনস্বার্থ বিবেচনায় : পানিসম্পদ মন্ত্রী খুলনায় ৬ষ্ঠ উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলন শুরু জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

মন্ত্রীর গায়ে ছোড়া হল চুলকানির পাউডার!

ভারতের মধ্যপ্রদেশে বিজেপির জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী ব্রজেন্দ্র সিংহের গায়ে চুলকানির পাউডার ছোড়ার অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিজেপির বিকাশ রথযাত্রায় অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই ভিড়ের মধ্যে কেউ তার গায়ে চুলকানির এ পাউডার ছুড়ে মারে।

খবরে বলা হয়, মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার মারার সাথে সাথেই গা-হাত-পা চুলকাতে চুলকাতে পরনের ফতুয়াই খুলে ফেললেন তিনি। তারপর রাস্তায় দাঁড়িয়ে গায়ে পানি ঢালেন তিনি। এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গিয়েছে, অশোক নগর জেলায় অবস্থিত মন্ত্রীর বিধানসভা কেন্দ্র মুঙ্গাওলির দেবরাছি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল বিজেপির বিকাশ রথযাত্রা। সেই যাত্রার সামনের দিকেই হাঁটছিলেন মন্ত্রী ব্রজেন্দ্র। তখন হঠাৎ করেই ভিড়ের মাঝখান থেকে পাউডার জাতীয় কিছু উড়ে এসে মন্ত্রীর গায়ে লাগে। কিছুক্ষণ পরেই গা চুলকাতে শুরু করেন তিনি। চুলকানি এতটাই তীব্র ছিল যে, মন্ত্রীকে তার ফতুয়াও খুলে ফেলতে হয়। তাতেও গা চুলকানো বন্ধ না হওয়ায় বোতল থেকে পানি নিয়ে নিজের গায়ে ঢালতে থাকেন ব্রজেন্দ্র। সেই ঘটনা ক্যামেরাবন্দি করেন উপস্থিত জনতার একাংশ।

গত রোববার মধ্যপ্রদেশের ভিন্ড জেলা থেকে বিজেপির বিকাশ রথযাত্রার সূচনা করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। মধ্যপ্রদেশের ক্ষমতাসীন বিজেপি সরকারের উন্নয়নের বার্তা রাজ্যজুড়ে ছড়িয়ে দিতে এই বিকাশ যাত্রাগুলি শুরু হয়েছে। এই যাত্রার সময় ভারত সরকার বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিকাশযাত্রা চলার কথা রয়েছে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অঘটনের শঙ্কা জাগিয়ে ভারতের কাছে হারলো জাপান

মন্ত্রীর গায়ে ছোড়া হল চুলকানির পাউডার!

আপডেট টাইম : ০৮:৩১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩