ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেনীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় এশিয়াডে আবাসন সমস্যায় বাংলাদেশ আরচ্যারি দল কোরিয়ার কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ নারী দল জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে ডেলসি রদ্রিগেজের বৈঠক: হোয়াইট হাউস ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিউইয়র্কে পৌঁছেছেন ভিয়েতনাম জাতের কালো ধান চাষে সফল এক যুবক মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিউইয়র্কে পৌঁছেছেন শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুর জেলা যুবদলের সমাবেশ ও মিছিল

১২ ঘণ্টা পরও উদ্ধার হয়নি লাইনচ্যুত তেলবাহী ৩ ওয়াগন

চট্টগ্রামের হালিশহর এলাকায় তেলবাহী তিনটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পরও উদ্ধারকাজ সম্পন্ন হয়নি। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে কাজ করছে। ওই ওয়াগনগুলো উদ্ধারে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানায় রেল কর্তৃপক্ষ।

এর আগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হালিশহর থানাধীন সিজিপিওয়াইয়ের প্রবেশের পর ওয়াগন তিনটি লাইনচ্যুত হয়। এর মধ্যে দুটি ওয়াগন পুরোপুরি এবং একটি আংশিক কাত হয়ে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল নিঃসরিত হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিজিপিওয়াই চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থতি একটি তেল কোম্পানির ডিপো থেকে তেল লোড করে ইয়ার্ডে আসছিল। ইয়ার্ডে ঢোকার সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের ওয়াগন তিনটিতে ডিজেল ছিল।

ওয়াগন থেকে গড়িয়ে পড়া ডিজেল ইয়ার্ডসংলগ্ন একটি খালে গিয়ে পড়ে। রেলওয়ের ব্যবহারের জন্য চট্টগ্রাম থেকে ডিজেলের ওই চালান ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। প্রতিটি ওয়াগন ৩০ হাজার লিটার তেল ধারণ করতে পারে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে কাজ করছে। ওই ওয়াগনগুলো উদ্ধারে আরও সময় লাগতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফেনীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময়

১২ ঘণ্টা পরও উদ্ধার হয়নি লাইনচ্যুত তেলবাহী ৩ ওয়াগন

আপডেট টাইম : ০৮:৫৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩