ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পরকীয়ায় ব্যস্ত মা, পানিতে ডুবে মরল ২ সন্তান

রোববার তখন বিকেল। ওই সময় পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে দেখা করতে দুই শিশুসন্তানকে নিয়ে রাজাবাড়ি গার্ডেন পার্কে আসেন জিন্নাত আরা। পার্কে ঢোকার পর দুই শিশুকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়ে আড়ালে বেঞ্চে বসে জুলহাসের সঙ্গে প্রেমালাপে সময় কাটাতে থাকেন। একপর্যায়ে পার্কের সুইমিংপুলের পানিতে ডুবে মারা যায় তার দুই সন্তান তিন বছরের ফাহিম ও পাঁচ বছেরের আদিজা।

তবে তার স্বামীর অভিযোগ, পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে পার্কে ঘুরতে গিয়ে পরিকল্পিতভাবে বাচ্চা দুটিকে হত্যা করে পানিতে পড়ার নাটক সাজিয়েছে।

ঘটনাটি ঘটেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকার ‘গার্ডেন পার্কে’। রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত দুই শিশুর বাবা মোখলেসুর রহমান মিন্টু পেশায় রাজমিস্ত্রি। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের নকতনপুর এলাকায়। স্ত্রী সন্তানদের নিয়ে গদারবাগ এলাকার নবীন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

মোখলেছুর রহমান জানান, বিকেলে তার স্ত্রী মোবাইলে কল করে দুই বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বলে জানায়। পরে সন্ধ্যার দিকে দুই সন্তানের মৃত্যুর বিষয়টি জানতে পারেন। তার অভিযোগ, স্ত্রী পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে পার্কে ঘুরতে গিয়ে পরিকল্পিতভাবে বাচ্চা দুটিকে হত্যা করে পানিতে পড়ার নাটক সাজিয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, জিজ্ঞাসাবাদে দুই শিশুর মা জানিয়েছে-জুলহাস নামে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে সময় কাটাতে দুই শিশুসন্তানকে নিয়ে বিকেলে গদারবাগের বাসা থেকে রাজাবাড়ি গার্ডেন পার্কে আসেন। পার্কে ঢোকার পর জিন্নাত আরা দুই শিশুকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়ে আড়ালে বেঞ্চে বসে জুলহাসের সঙ্গে প্রেমালাপে সময় কাটাতে থাকেন। তবে কীভাবে তার দুই সন্তান সুইমিংপুলের পানিতে পড়েছে তা জানেন না তিনি।

ওসি আরো জানান, ঘটনার পর পালিয়ে গেছেন পরকীয়া প্রেমিক জুলহাস। তাকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে দুই শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পরকীয়ায় ব্যস্ত মা, পানিতে ডুবে মরল ২ সন্তান

আপডেট টাইম : ০৮:৪০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩