ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অঘটনের শঙ্কা জাগিয়ে ভারতের কাছে হারলো জাপান অভিবাসন ও আবাসন নিয়ে ট্রাম্প-মামদানির রুদ্ধদ্বার বৈঠক জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার বার্তা দেবেন প্রধানমন্ত্রী ফরিদপুরের চরাঞ্চলে ৫০০০ তালবীজ বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে ধামইরহাটে যুবদলের উদোগে এক বিক্ষোভ মিছিল নাফ নদীর সীমান্ত সড়কে পোল্ডারসমূহের কাজ হবে জনস্বার্থ বিবেচনায় : পানিসম্পদ মন্ত্রী খুলনায় ৬ষ্ঠ উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলন শুরু জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ঘর থেকে মশা দূর করার দুই উপায়

বৃষ্টিতে ভিজছে শহর। আর ঘরে বাড়ছে মশার উপদ্রব। মশা তাড়াতে ধূপ, ক্রিম, স্প্রে, মেশিন কত কিছুই ব্যবহার করছেন। তবুও বিনা নিমন্ত্রণে আমন্ত্রিত অতিথি মশাকে ঘর থেকে তাড়াতে পারছেন না। এমনই যদি হয় অবস্থা। তবে আজকের আয়োজন আপনারই জন্য।

বাংলাদেশে গরমের এ সময়টায় মশার উপদ্রব অনেক বেড়ে যায়। আর এসময় যদি বৃষ্টি হয় তবে তো কথাই নেই। জমে থাকা বৃষ্টির পানি মশার বংশবিস্তারে সাহায্য করে। যার ফলে সকালের পাশাপাশি সন্ধ্যা ও রাতের বেলায় মশার কামড়ে জনজীবন হয়ে ওঠে অতিষ্ঠ।

মশার কামড় আর কানের কাছে গুনগুন গানে বিরক্তি ছাড়াও আশঙ্কা রয়েছে নানা রোগে আক্রান্তের। তাই মশাবাহিত নানা রোগের হাত থেকে রক্ষা পেতে দুটি উপায়ে মশাকে বাড়ি থেকে চিরতরে বিদায় করুন।

১। একটি পাত্রে পাঁচ ফোড়নে থাকা শুধু জোয়ান দানা নিন। এর সঙ্গে মিশিয়ে নিন সরিষার তেল। ঘরের প্রতিটি কোনায় তা রেখে দিন। এ মিশ্রণের তীব্র গন্ধে মশা আপনার ধারের কাছে আসবে না।

২। মশাকে ঘর থেকে তাড়াতে অনেক ধরনের ইনডোর গাছ লাগাতে পারেন। যেমন তুলসী, সেইজ, পুদিনা পাতা, লেমন বাম, লেবু পাতা, ক্যাটনিপ, গাঁদা কিংবা ল্যাভেন্ডারের মতো ফুল গাছ ঘরে থাকলে ঘরের সৌন্দর্যই শুধু বাড়ে না; পাশাপাশি এই গাছ বিরক্তিকর সব পতঙ্গসহ মশাকেও তাড়াতে পারে অনায়াসেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অঘটনের শঙ্কা জাগিয়ে ভারতের কাছে হারলো জাপান

ঘর থেকে মশা দূর করার দুই উপায়

আপডেট টাইম : ১১:৫৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩