ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাকা ফেটে চিনিবোঝাই ট্রাক পুকুরে, প্রাণ গেল চালকের

গাইবান্ধার সদর উপজেলায় চিনিবোঝাই ট্রাক উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে চালক আলামিন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালুয়া যোগিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন গাজীপুর জেলার দস্যু নারায়ন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে চিনিবোঝাই ট্রাকটি সদর উপজেলার বালুয়া যোগিপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকের পেছনের চাকা ফেটে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় এলাকাবাসী এসে ট্রাকের ভেতর থেকে আটকা পড়া চালককে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ সময় আলামিনের খালাতো ভাই মাহাবুব আহত হন।

গাইবান্ধা সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চাকা ফেটে চিনিবোঝাই ট্রাক পুকুরে, প্রাণ গেল চালকের

আপডেট টাইম : ০৯:৪৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩