ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ব্যবসায়ীদের স্বপ্ন পুড়ে ছাই

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ব্যবসায়ীদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের ভবনেও।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ও সেনা, বিমান ও নৌ এবং বিজিবি। সম্মিলিতভাবে কাজ করছেন তারা।

ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের সাততলা এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সরেজমিনে দেখা যায়, আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ল্যাডার ব্যবহার করা হচ্ছে।

ফারুক নামে এক ব্যবসায়ী জানান, এখানে আমার পাঁচটি দোকাল ছিল; সব পুড়ে গেছে। আমি এখন কোথায় যাব। আমি এখন নিঃস্ব।

আরেক ব্যবসায়ী বলেন, আগুন লাগার খবর পেয়ে রওনা হই বাসা থেকে। এখানে আসার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে। সারা জীবনের সঞ্চয় এক নিমেষে শেষ হয়ে গেল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ব্যবসায়ীদের স্বপ্ন পুড়ে ছাই

আপডেট টাইম : ১০:০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩