ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

খুলনায় বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটারের উপস্থিতি

উৎসবমুখর পরিবেশে চলছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ। তবে সকালে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বেড়েছে ভোটারের উপস্থিতি। কেন্দ্রগুলো পুরুষের চেয়ে বেশি দেখা গেছে নারী ভোটারদের।

১৯ নম্বর ওয়ার্ডের পল্লিমঙ্গল স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ভোটারদের দীর্ঘলাইন। প্রচণ্ড গরম উপেক্ষা করে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা।

ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মামুন রহমান জানান, যারা ব্যালটে ভোট দিয়ে অভ্যস্ত তাদের কাছে ইভিএম একেবারেই নতুন। তবে ইভিএমে ভোট দিতে পেরে খুশি তারা।

নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কলেজিয়েট স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, ২৪ বুথে ভোটগ্রহণ চলছে। বুথে প্রবেশের আগেই ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

ওই কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই রাক্কিবুল ইসলাম বলেন, সকালে ভোটার উপস্থিত কম হলেও ধীরে ধীরে বাড়ছে। কোনো সমস্যা ছাড়াই চলছে ভোটগ্রহণ।

ভোট দিতে আসা খাইরুল বলেন, কোনো ঝামেলা ছাড়াই ভোট দিয়েছি। খুব ভালো লাগছে ইভিএমে ভোট দিতে পেরে।

জানা যায়, নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ ২৯টি ওয়ার্ডে ১৩৪ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

খুলনায় বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটারের উপস্থিতি

আপডেট টাইম : ০১:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩