ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অঘটনের শঙ্কা জাগিয়ে ভারতের কাছে হারলো জাপান অভিবাসন ও আবাসন নিয়ে ট্রাম্প-মামদানির রুদ্ধদ্বার বৈঠক জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার বার্তা দেবেন প্রধানমন্ত্রী ফরিদপুরের চরাঞ্চলে ৫০০০ তালবীজ বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে ধামইরহাটে যুবদলের উদোগে এক বিক্ষোভ মিছিল নাফ নদীর সীমান্ত সড়কে পোল্ডারসমূহের কাজ হবে জনস্বার্থ বিবেচনায় : পানিসম্পদ মন্ত্রী খুলনায় ৬ষ্ঠ উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলন শুরু জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ শেষে পিএসজির অনুশীলনে ফিরলেন এমবাপ্পে

খেলা ডেস্কঃ পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দলবদলের গুঞ্জনে গত কিছুদিন ধরেই ফুটবল অঙ্গন উত্তাল হয়ে আছে। তিনি ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করছেন না। বরং ক্লাবকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, তিনি আর পিএসজিতে থাকতে চান না! এর পর থেকেই তাকে বিক্রি করতে উঠেপড়ে লেগেছে পিএসজি। এমন পরিস্থিতির মাঝেই ছুটি কাটিয়ে পিএসজির অনুশীলনে যোগ দিলেন এমবাপ্পে।

ফরাসি স্ট্রাইকারকে দলে ভেরাতে অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। কিন্তু তারা ফ্রি ট্রান্সফারে এমবাপ্পেকে চায়। এ জন্য ২০২৪ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। কিন্তু পিএসজি তাকে এখনই বিক্রি করে দিতে চায়।

কারণ আগামী মৌসুমে এমবাপ্পে ফ্রি এজেন্ট হয়ে গেলে পিএসজি আর ট্রান্সফার ফি পাবে না।
এদিকে এমবাপ্পেও চান মেয়াদ শেষ করে পিএসজি ছাড়তে। কারণ এতে তিনি মোটা অঙ্কের ‘আনুগত্য বোনাস’ পাবেন। তাই যতই বিতর্ক থাকুক না কেন, গতকাল সোমবার পিএসজিতে ফিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এমবাপ্পে।

এরপর নেমে পড়েছেন আগামী মৌসুমের জন্য নিজেকে প্রস্তুত করার মিশনে। এদিন ব্রাজিল তারকা নেইমারের সঙ্গে তাকে আলিঙ্গনবদ্ধ হতেও দেখা গেছে!

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অঘটনের শঙ্কা জাগিয়ে ভারতের কাছে হারলো জাপান

বিশ্বকাপ শেষে পিএসজির অনুশীলনে ফিরলেন এমবাপ্পে

আপডেট টাইম : ০৮:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩