ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে নগরের কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের এসি (কোতোয়ালি জোন) অতনু চক্রবর্তী।

এর আগে, বুধবার রাতে নগরের চকবাজার থানার ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ওমর, সাইফুল ইসলাম, মো. আম্মার, মো. আব্দুল মজিদ, মাহমুদুল হাসান আল বাকি, আল আমিন, আরাফাত চৌধুরী শিবলু, মিজানুর রহমান, মো. তানভীর, আমিনুর রেজা শওকত ও ইয়াসিন পারভেজ। তারা সবাই জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।

এসি অতনু চক্রবর্তী বলেন, গত ১২ অক্টোবর নগরের নিউমার্কেট এলাকায় মিছিল করেন জামায়াত-শিবিরের ৫০০ থেকে ৬০০ নেতাকর্মী। মিছিলটি থেকে যানবাহন ভাঙচুর ও জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়। ঐ সময় চারজনকে গ্রেফতার করে মামলার পর আদালতে পাঠানো হয়।

মামলাটির তদন্তে আরো কয়েকজনের নাম বেরিয়ে আসে। বুধবার রাতে চকবাজার থানার ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী গ্রেফতার

আপডেট টাইম : ১০:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩