ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে নগরের কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের এসি (কোতোয়ালি জোন) অতনু চক্রবর্তী।

এর আগে, বুধবার রাতে নগরের চকবাজার থানার ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ওমর, সাইফুল ইসলাম, মো. আম্মার, মো. আব্দুল মজিদ, মাহমুদুল হাসান আল বাকি, আল আমিন, আরাফাত চৌধুরী শিবলু, মিজানুর রহমান, মো. তানভীর, আমিনুর রেজা শওকত ও ইয়াসিন পারভেজ। তারা সবাই জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।

এসি অতনু চক্রবর্তী বলেন, গত ১২ অক্টোবর নগরের নিউমার্কেট এলাকায় মিছিল করেন জামায়াত-শিবিরের ৫০০ থেকে ৬০০ নেতাকর্মী। মিছিলটি থেকে যানবাহন ভাঙচুর ও জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়। ঐ সময় চারজনকে গ্রেফতার করে মামলার পর আদালতে পাঠানো হয়।

মামলাটির তদন্তে আরো কয়েকজনের নাম বেরিয়ে আসে। বুধবার রাতে চকবাজার থানার ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী গ্রেফতার

আপডেট টাইম : ১০:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩