ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শেখ হাসিনা যতবার ক্ষমতায় এসেছেন ততবার দেশ এগিয়েছে: ইকবালুর রহিম

দিনাজপুর-৩ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকবালুর রহিম বলেছেন, দেশে যা কিছু উন্নয়ন হয়েছে তা নৌকার জন্যই হয়েছে। জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে যতবার শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসেছে, ততবারই দেশ এগিয়ে গেছে।

বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের ২নং সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

ইকবালুর রহিম বলেন, নৌকা এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। নৌকার হাত ধরেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নৌকাই দেশকে এগিয়ে নিয়ে চলেছে দুর্বার গতিতে। অন্ধকার থেকে আলোর পথে বাংলাদেশ।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়াই শেখ হাসিনার মূলমন্ত্র। আওয়ামী লীগের নৌকায় দেশের মানুষ আজ সুখ ও সমৃদ্ধির নতুন দিগন্তে প্রবেশ করেছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবে রূপ নিয়েছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি স্মার্ট বাংলাদেশের দিকে। যেখানে সব নাগরিকের সেবা মিলবে হাতের মুঠোয়।

হুইপ বলেন, আওয়ামী লীগ সোনার বাংলা গড়তে চায়। বঙ্গবন্ধুর স্বপ্নকে সার্থক করতে শিক্ষাব্যবস্থার উন্নতিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে সরকার। শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে। বৃত্তি পাচ্ছে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীরা।

২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের সদস্য হীরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, ২নং সুন্দরবন ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীজেন্দ্র নাথ রায়, পূজা উদযাপন পরিষদ ২নং সুন্দরবন ইউনিয়নের সভাপতি সুশান্ত মহন্ত সাধু, সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র রায় প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শেখ হাসিনা যতবার ক্ষমতায় এসেছেন ততবার দেশ এগিয়েছে: ইকবালুর রহিম

আপডেট টাইম : ০৯:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩