ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

দাউদ ইব্রাহিমের ছবি প্রকাশ ২৬ বছর পর

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ১৯৯৩ সালের ১২ মার্চ ভারতে সবচেয়ে বড় নাশকতা ঘটে। এদিন মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয়, যার মূল হোতা হিসেবে নাম উঠে আসে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নাম।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক খবরে বলা হয়েছে, এই দাউদ ইব্রাহিম পাকিস্তানেই লুকিয়ে আছেন, এমনটা বহুবার শোনা গেছে। একাধিকবার পাকিস্তান সরকার সেই দাবি খারিজও করেছে। কিন্তু এবার দাউদের একটি ছবি প্রমাণ করে দিল, ২৬ বছর ধরে একটানা মিথ্যা কথা বলে আসছে পাকিস্তান। দাউদ আসলে সেখানেই লুকিয়ে রয়েছেন!

‘সম্প্রতি ডি নেটওয়ার্কের ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক দেখভাল করা জাবির মোতিবালের সঙ্গে দেখা করার সময় ক্যামেরাবন্দি হন দাউদ। সেই ছবি গুপ্তচরদের হাতে এসেছে। কিছুদিন আগেই দাউদের অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছিল। কিন্তু এ ছবিতে দাউদকে একেবারে সুস্থ-স্বাভাবিক বলেই মনে হচ্ছে’,- বলা হয় খবরে।

গুপ্তচরদের খবর অনুযায়ী, পাকিস্তানের করাচিতে গা ঢাকা দিয়েছেন দাউদ। কিছুদিন আগেই ব্রিটেন থেকে গ্রেফতার করা হয় জাবির মোতিবালকে। এফবিআইয়ের জেরার মুখে তিনি স্বীকার করেছিলেন, দাউদ পাকিস্তানেই রয়েছেন। তবে পাকিস্তান এখনও সেই দাবি অস্বীকার করে চলেছে।

এফবিআই দাবি করেছে, দাউদের সব থেকে কাছের লোক জাবির। দাউদ ও তার নেটওয়ার্কের যাবতীয় তথ্য রয়েছে জাবিরের কাছে। ভারতীয় গোয়েন্দা এজেন্সির দাবি, ডি নেটওয়ার্কের সঙ্গে পাকিস্তানের আইএসআেয়ের গোপন আঁতাত রয়েছে। আফবিআইয়ের তদন্তে উঠে এসেছে আরেক তথ্য। জাবিরের কাছে ব্রিটেনের ১০ বছরের ভিসা রয়েছে। সেই ভিসার মেয়াদ শেষ হবে ২০২৮-এ। তবে গত কয়েক মাস ধরে জাবির অ্যান্টিগুয়া ও বারমুডার নাগরিকত্ব নেয়ার চেষ্টা চালাচ্ছেন। যার জন্য দুবাইয়ের এক এজেন্সিকে ২ লাখ মার্কিন ডলার দিয়ে রেখেছিলেন জাবির। জানা গেছে, জাবিরকে বাঁচাতে লন্ডনের পাকিস্তানি হাইকমিশনও কাজ করছে। তাদের দাবি, জাবির একজন ব্যবসায়ী। তার সঙ্গে দাউদের কোনও যোগাযোগ নেই।

সূত্র : জি নিউজ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

দাউদ ইব্রাহিমের ছবি প্রকাশ ২৬ বছর পর

আপডেট টাইম : ০১:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯