ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শিশু রাইফার মৃত্যু : ৪ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মেহেদিবাগের ম্যাক্স হাসপাতালে রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে দায়ের হওয়া মামলার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

সোমবার (২৫শে মার্চ) চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন – পিবিআই মেট্রো ইউনিটের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক নগর পুলিশের প্রসিকিউশন শাখায় এ অভিযোগপত্র জমা দেন। অভিযুক্ত চার চিকিৎসক হলেন, ডা. লিয়াকত আলী খান, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব।

পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, অবহেলাজনিত মৃত্যু ঘটানোর দায়ে দন্ডবিধির ৩০৪ (ক) ও ১০৯ ধারায় ওই চার ডাক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। পুলিশের প্রসিকিউশন শাখা থেকে সেই অভিযোগপত্র পরে আদালতে দাখিল করা হবে।

২০১৮ সালের ২৯ জুন চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক রুবেল খানের আড়াই বছরের শিশু কন্যা রাফিদা খান রাইফা মারা যায়। রাইফার পরিচার অভিযোগ করে, হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও অদক্ষতার কারণেই তার মৃত্যু হয়।

রাইফার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাইফার বাবা রুবেল খান বাদী হয়ে ২০১৮ সালের ২০ জুলাই ওই চার চিকিৎসককে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে আজ সোমবার অভিযোগপত্র জমা দেওয়ায় পিবিআইকে ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা বলেন, ভুল চিকিৎসায় মৃত্যুর কারণে যে আস্থাহীনতা তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্য রাইফা হত্যার সুষ্ঠু বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শিশু রাইফার মৃত্যু : ৪ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট টাইম : ১২:৪৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪