ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

দ্বীপ মাহোরকাতে দোতলা ভবন ধসে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের জনপ্রিয় পর্যটন দ্বীপ মাহোরকাতে দোতলা ভবন ধসে ৪ জন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন। জরুরি পরিষেবাগুলো স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৩ মে) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্স-এ জানিয়েছে, আহতের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক এবং ৯ জন গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্পেনের গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় মাহোরকার রাজধানী পালমার মেডুসা বিচ ক্লাব ভবনটি ধসে পড়ে।

এটি সমুদ্রসৈকতের সামনের একটি রেস্তোঁরা। স্থানীয় পুলিশের একজন মুখপাত্র বলেছেন, প্রথম জরুরি ফোনটি আসে রাত ৮টার দিকে।
ওই মুখপাত্র আরো বলেন, ‘সম্ভবত অতিরিক্ত ওজনের কারণে ভবনটি ধসে পড়েছে। দুর্ঘটনার কারণ এখনো তদন্ত করা হচ্ছে।

’ তবে স্থানীয় টেলিভিশন আইবি৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় রেস্তোরাঁটির ছাদে মানুষ নাচছিল। এ সময় ফ্লোর ধসে পড়ে।
অগ্নিনির্বাপক দলের এক সদস্য জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ধসে পড়া ধ্বংসস্তূপের চারপাশে মানুষ কাঁদছে এবং চিৎকার করছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্স (সাবেক টুইটার)-এ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কেন্দ্রীয় সরকার আঞ্চলিক কর্তৃপক্ষকে সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাহায্য করবে বলেও জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

দ্বীপ মাহোরকাতে দোতলা ভবন ধসে ৪ জন নিহত

আপডেট টাইম : ০১:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪