ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

চলছে পশু কোরবানি ঈদের দ্বিতীয় দিনেও

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি। মঙ্গলবার ফজরের নামাজ পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি শুরু হয়।

মঙ্গলবার (১৮ জুন) ঈদের দ্বিতীয় দিনে অনেকেই পশু কোরবানি করতে দেখা গেছে। তবে ঈদের দিনের তুলনায় এ সংখ্যা অনেকটাই কম।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকালে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে ঈদের দিন কসাই না পাওয়ায় কোরবানি করেননি। তারা আজ কোরবানি দিচ্ছেন।

দ্বিতীয় দিনে পশু কোরবানি দেওয়া লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দিন সবাই কোরবানি করেন, তাই কসাই না পাওয়াসহ বিভিন্ন সমস্যা থাকে। এ কারণে দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া হয়।

রাজধানী ইস্কাটন, মোহাম্মদপুরে বিপুল সংখ্যক কোরবানি করতে দেখা গেছে এদিন সকালে। তাজমহল রোডে কথা হয় কসাই রহমতের সঙ্গে। তিনি জানান, গতকাল দুপুরে আমাদের জানানো হয় আজকে কোরবানির মাংস কাটাকাটি করতে হবে। সকাল থেকে দুটো গরু জবাইয়ের পর কাটাকাটি চলছে। একই দৃশ্য বাংলামোটর, ইস্কাটনসহ রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা গেছে। গতকাল ঈদের দিনেও অনেকে গাবতলী পশু হাট থেকে কোরবানির পশু কিনেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

চলছে পশু কোরবানি ঈদের দ্বিতীয় দিনেও

আপডেট টাইম : ১২:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪