ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সপ্তাহজুড়ে বৃষ্টি কমবে, থাকবে অস্বস্তিকর গরম

সিটিজেন প্রতিবেদকঃ সপ্তাহের শেষ দিন গতকাল শুক্রবার ঢাকায় বর্ষা (আষাঢ়–শ্রাবণ) মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছেন রাজধানীবাসী। ১৩১ মিলিমিটার বা পাঁচ ইঞ্চির কিছু বেশি বৃষ্টিতে নগরীর বেশির ভাগ অংশে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকবে। তবে জুলাই জুড়েই সারা দেশে কম বেশি বৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (১৩ জুলাই) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, দেশে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় থাকলে সব বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়। এখন মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয়। এর ফলে দেশের মধ্যাঞ্চলের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা কম।

আগামীকাল রোববারের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবুল কালাম মল্লিক আরও বলেন, দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও এ সপ্তাহে বৃষ্টির প্রবণতা কম থাকবে। তাপমাত্রাও বেশি থাকতে পারে।

গতকাল শুক্রবার সারাদেশে কম-বেশি বৃষ্টি হয়েছে। এদিন সর্বোচ্চ ১৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সপ্তাহজুড়ে বৃষ্টি কমবে, থাকবে অস্বস্তিকর গরম

আপডেট টাইম : ১২:৩১:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪