ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জাপানে প্রবীণের সংখ্যা রেকর্ড সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্কঃজাপানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, দেশে বয়োজ্যেষ্ঠ মানুষের সংখ্যার ক্ষেত্রে নতুন রেকর্ডের সৃষ্টি হয়েছে।প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন দিবসের প্রাক্বালে মন্ত্রণালয় এই উপাত্ত প্রকাশ করেছে। উল্লেখ্য, এটি একটি জাতীয় ছুটির দিন।

জাপানে প্রবীণ জনসংখ্যা রেকর্ড ৩৬ দশমিক ২৫ মিলিয়ন স্পর্শ করেছে। তাদের বয়স ৬৫ বা তার বেশি। এই প্রবীণরা জাপানের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। দেশটির সরকারি পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে।

জাপানের ইন্টারন্যাল অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন মন্ত্রণালয় জানিয়েছে, প্রবীণ এই জনসংখ্যা মোট জনসংখ্যার ২৯ দশমিক ৩ শতাংশ, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রবীণ জাপানিদের মধ্যে প্রায় ২০ দশমিক ৫৩ মিলিয়ন নারী ও ১৫ দশমিক ৭২ মিলিয়ন হলো পুরুষ।

জাপানে প্রবীণ জনসংখ্যা ক্রমেই বাড়ছে। এতে দেশটিতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে উল্লেখযোগ্যহারে। তাছাড়া স্বাস্থ্যসেবা ব্যয়ও বাড়ছে।

সম্প্রতি জাপানের পক্ষ থেকে জানানো হয়, প্রতি দশজনের মধ্যে একজনের বয়স ৮০ বা তার বেশি। এতে বিশ্বের শীর্ষ বয়স্ক জনসংখ্যার দেশের তকমাও পায় জাপান।

২০২৩ সালের জুনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিহিদা জন্মহার বাড়াতে পরিবারগুলোকে উৎসাহিত করতে কয়েক বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা করেন। মূলত জনসংখ্যাকেন্দ্রিক যে সংকট দেখা দিয়েছে, তা সমাধান করার চেষ্টা চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

সূত্র: আল-জাজিরা

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জাপানে প্রবীণের সংখ্যা রেকর্ড সর্বোচ্চ

আপডেট টাইম : ০৫:৩৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪