ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পোশাক শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করতে চাই: শ্রম উপদেষ্টা

 সিটিজেন প্রতিবেদকঃআমার একটা স্বপ্ন আছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দেশের এক্সপোর্টে সবচেয়ে বেশি অবদান রাখা মেহনতী গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করতে চাই বলে জানিয়েছেন,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা যেন কর্মজীবন শেষে কিছুটা হলেও স্বস্তিতে জীবন অতিবাহিত করতে পারেন। এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবে, সকল অংশীজনের সহযোগিতায় আমরা কাজটি করতে পারব।

বুধবার (১৬ অক্টোবর) গাজীপুরের টঙ্গীতে জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স কারখানা প্রাঙ্গণে পোশাক শ্রমিকদের জন্য ন্যায্য মূল্যে টি‌সি‌বি’র পণ্য বিক্রয় কর্মসূচি উদ্বোধনকা‌লে তি‌নি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘পোশাক শ্রমিকদের কোনো পেনশন নেই। আমার একটি স্বপ্ন আছে, অন্যান্য পেশাজীবীদের মত পোশাক শ্রমিকদের পেনশন ব্যবস্থা চালু করা। এ ব্যাপারে কারখানা মালিকদের শতভাগ সহযোগিতা আশা করছি।’

তিনি বলেন, ‘দেশে সীমাহীন দুর্নীতি, লুটপাটের পরও দেশের অর্থনীতি টিকে আছে পোশাক শিল্পের ওপর নির্ভর করেই। আমাদের দীর্ঘ লড়াই শেষে আমরা দায়িত্বে এসেছি। আমাদের প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। শ্রম অঞ্চলে অসন্তোষের ঘটনায় বহিরাগতরা জড়িত। শ্রম অসন্তোষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

উপদেষ্টা বলেন, ‘আজ থেকে শ্রম অঞ্চলে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি কার্যক্রম শুরু করা হলো। ধাপে ধাপে দেশের সকল শ্রম অঞ্চলে এ কার্যক্রম শুরু করতে পারব বলে আশা করছি।’

তিনি জানান, শ্রমিকদের দাবি গুলোর মধ্যে ১৮টি যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে। সেই সঙ্গে দাবিগুলো বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে শতাধিক শ্রমিক প্রাণ দিয়েছেন। তাই শ্রমিকদের সব সময়ই অগ্রাধিকার বেশি।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামাম,ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল,গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন ও নোমান গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম নোমান প্রমুখ।

বুধবার কারখানারটির এক হাজার শ্রমিককে টিসিবির পণ্য দেওয়া হয়। পরবর্তিতে কয়েকটি ধাপে কারখানাটির ১৩ হাজার শ্রমিককে এ কর্মসূচির আওতায় আনা হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর মধ্যে ৫ কেজি চাল,২ লিটার তেল, ২ কেজি ডাল দেওয়া হয় এতে। শ্রমিকদের প্রতিমাসের পাওনা বেতন থেকে টিসিবির পণ্যের মূল্য বাবদ ৪৭০ টাকা কেটে নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পোশাক শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করতে চাই: শ্রম উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪