ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পাকিস্তানজুড়ে ইমরান খানের দল পিটিআইয়ের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্কঃপাকিস্তানব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। স্থানীয় সময় শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের পর বড় শহরগুলোতে নির্ধারিত স্থানে এই বিক্ষোভ শুরু হয়। সংবিধান সংশোধন এবং দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের কারাদণ্ডের বিরুদ্ধে এই বিক্ষোভ পিটিআইয়ের।

পিটিআই পাঞ্জাবের ভারপ্রাপ্ত সভাপতি হাম্মাদ আজহার সব দলের নেতা-কর্মী ও সমাজের সব অংশের মানুষদের প্রতিবাদের জন্য বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তবে পিটিআই বিক্ষোভের জন্য অনড় অবস্থানে থাকায় পাঞ্জাব সরকার প্রদেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। আগামী দুই দিন এই আদেশ জারি থাকবে।

পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও হুমকির ধারণার কারণে সব ধরনের বিক্ষোভ, মিছিল এবং এই জাতীয় অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তাছাড়া আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে পাঞ্জাব সরকার প্রদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে।

এদিকে পিটিআই লাহোরের সভাপতি শেখ ইমতিয়াজ মাহমুদ ঘোষণা করেছেন, শুক্রবার দুপুর ২টায় লিবার্টিতে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে পিটিআইকে একটি সন্ত্রাসী দল বলার জন্য পাঞ্জাব বিধানসভার বিরোধীদলীয় নেতা মালিক আহমেদ খান ভাচার মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের নিন্দা করেছেন।
সূত্র: ডন

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পাকিস্তানজুড়ে ইমরান খানের দল পিটিআইয়ের বিক্ষোভ

আপডেট টাইম : ০৮:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪