ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

উত্তেজনা বাড়িয়ে মস্কোয় বড় ধরনের ড্রোন হামলা চালাল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ এবার রাশিয়ার রাজধানী মস্কোতে কমপক্ষে ৩৪টি ড্রোন দিয়ে হামলা চালালো ইউক্রেন।২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার রাজধানী মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার মস্কোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ৩৪টি ড্রোন ছুড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার মস্কোতে ৩৪টি ড্রোন ছুড়েছে ইউক্রেন; যা যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত রাশিয়ার রাজধানীতে ইউক্রেনের চালানো বৃহত্তম হামলা। ইউক্রেনের সামরিক বাহিনীর এই হামলার কারণে মস্কোমুখী বিমানের কয়েক ডজন ফ্লাইট আশপাশের তিনটি শহরে অবতরণে বাধ্য হয়েছে। হামলায় কোনও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, একই দিনে পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে আরও অন্তত ৩৬টি ড্রোন ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ ফেডারেশনের ভূখণ্ডে বিমান-ধাঁচের ড্রোন ব্যবহার করে কিয়েভের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর সন্ত্রাসী হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

রাশিয়ার সরকারি বিমান পরিবহন সংস্থা বলেছে, রোববার কিছু সময়ের জন্য ডোমোদেডোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকভস্কির বিমানবন্দরগুলো থেকে কমপক্ষে ৩৬টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে এসব বিমানবন্দরে বিমানের উড্ডয়ন-অবতরণ কাজ পুনরায় শুরু হয়েছে। মস্কো অঞ্চলে একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে প্রায় ২ কোটি ১০ লাখ মানুষের বসবাস রয়েছে। ইস্তাম্বুলের পাশাপাশি ইউরোপের অন্যতম বৃহৎ মেট্রোপলিটন শহর হিসেবে মনে করা হয় মস্কোকে।

এদিকে, ইউক্রেন বলেছে, রোববার রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রেকর্ড ১৪৫টি ড্রোন ছুড়েছে রাশিয়া। তবে কিয়েভ বলেছে, এর মধ্যে কমপক্ষে ৬২টি ড্রোনকে ভূপাতিত করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী।

রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের একটি অস্ত্রাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। ওই অঞ্চলে ১৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে মস্কো। রুশ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, মস্কোর আকাশজুড়ে ড্রোন উড়ছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

উত্তেজনা বাড়িয়ে মস্কোয় বড় ধরনের ড্রোন হামলা চালাল ইউক্রেন

আপডেট টাইম : ০৬:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪