ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ড. জামিল, কোষাধ্যক্ষ আমিনুল

সিটিজেন প্রতিবেদকঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের ২৮৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁদেরকে সোসাইটির গুরুত্বপূর্ণ দুটি পদে বোর্ড কর্তৃক দায়িত্ব প্রদান করা হয়।

ড. জামিল আহমেদ দীর্ঘদিন বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় দায়িত্ব পালন করেছেন। তিনি বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থার (ইউএসএআইডি) বিভিন্ন প্রকল্পে পরিচালক হিসেবে, কেয়ার বাংলাদেশ, সেভ দা চিলড্রেন, ইউএসএ, ওয়াটার এইড, অ্যাকশন এইড, ওয়ার্ল্ড ভিশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক পদে কাজ করেছেন। এছাড়াও তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম একজন কর আইনজীবী এবং সমাজকর্মী। কর্মজীবনে তিনি বহুজাতিক কোম্পানি, স্থানীয় বিনিয়োগ ব্যাংকসহ দেশের বিভিন্ন সংস্থায় দায়িত্বরত ছিলেন। হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রি লাভের পাশাপাশি আইন বিষয়েও পড়াশোনা করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ড. জামিল, কোষাধ্যক্ষ আমিনুল

আপডেট টাইম : ১২:০০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪