ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

লাহোরে আজও ভয়াবহ বায়ুদূষণ, ঢাকার অবস্থা কী?

সিটিজেন প্রতিবেদকঃ বিশ্বের দূষিত ১২১টি শহরের মধ্যে আজও শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। তবে দূষণ মাত্রার দিক থেকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তিন নম্বরে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টা ২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা শহর পাকিস্তানের লাহোর এবং এই শহরটির দূষণ স্কোর ৭৩২ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে দিল্লি। এই শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ৬৪৯ অর্থাৎ সেখানকার বাতাসও ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে শহরের সব প্রাইমারি স্কুলে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে দূষণ প্রতিরোধে দেওয়া হয়েছে একাধিক নির্দেশনা।

অনেক উন্নয়ন না করেও মানুষ বাঁচতে পারে, বায়ুদূষণে বাঁচতে পারবেন না
কমছে আয়ু, মাত্রাতিরিক্ত বায়ুদূষণের মাশুল দিচ্ছে ঢাকাবাসী তিন নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। এই শহরের দূষণ স্কোর ২৫৫ অর্থাৎ এখানকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। এরপরে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি এবং পাঁচ নম্বরে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

লাহোরে আজও ভয়াবহ বায়ুদূষণ, ঢাকার অবস্থা কী?

আপডেট টাইম : ১২:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪