ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গাজীপুর-ঢাকা রুটে বিআরটিসির এসি বাস চালু

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শিববাড়ী থেকে রাজধানী ঢাকার গুলিস্তান পর্যন্ত যাত্রা এখন আরও স্বাচ্ছন্দ্যের হবে। এই রুটে রবিবার (১৫ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এসি বাস চলাচল।

এদিন সকাল সাড়ে ৮টায় গাজীপুরের শিববাড়ী থেকে ১০টি বাস চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘কাজ শেষ হয়নি। তারপরও প্রকল্পটি উদ্বোধনের কারণে মানুষের কিছুটা হলেও যাতায়াতের সুবিধা হবে।

তিনি বলেন, ‘বিআরটি একটি রুগ্ন প্রকল্প আমরা জানি। এর আগেও, অনেকবার সময় বাড়ানো হয়েছে। তারপরও কাজ শেষ হয়নি। এই প্রকল্প মানুষের কোনো উপকারে আসছিল না। তাই, পরীক্ষামূলকভাবে বিআরটি লেনে ১০টি বিআরটিসি বাস দিয়ে এই সেবা চালু করা হয়েছে। বিআরটি লেনের বাকি কাজগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ।

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ১০টি এসি বাস চলাচল করবে। প্রয়োজনে বা চাহিদা বাড়লে আরও বাড়ানো হবে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া ৭০ টাকা। বিমানবন্দর থেকে গুলিস্তানের ভাড়া ৭০ টাকা।

২০১১ সালে বিআরটি প্রকল্প হাতে নেওয়া হয়। সে সময় চার বছরের মধ্যে আধুনিক জোড়া লাগানো বড় বাস চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। বলা হয়েছিল, বিআরটি প্রকল্প দিয়ে ঘণ্টায় ২০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে। যানজট, সিগন্যাল কিংবা অন্য কোনো বাধায় বাস আটকে থাকবে না। কিন্তু, প্রকল্প নেওয়ার এক যুগের বেশি সময় পর চালু হলো কাজ বাকি রেখেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গাজীপুর-ঢাকা রুটে বিআরটিসির এসি বাস চালু

আপডেট টাইম : ০৩:০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪