ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রেমিট্যান্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ : গভর্নর

সিটিজেননিউজ ডেস্কঃ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিট্যান্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, টাকা পাচার রোধ ও ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার ফলে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এসেছে। রেমিট্যান্স প্রবাহ বর্তমানে দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ২০২৪ সালে ২৬৮৮.৯১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের তুলনায় ২২.৬৮ শতাংশ বেশি।

ডিসেম্বর ২০২৪-এ একক মাসে রেকর্ড ২৬৩.৮৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার জন্য সরকার ২.৫ শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছে। এই প্রণোদনায় বছরে সরকারের খরচ হচ্ছে ৭,০০০ কোটি টাকা।

গভর্নর উল্লেখ করেন, রেমিট্যান্স প্রবাহে বর্তমানে দুবাই শীর্ষে উঠে এসেছে, সৌদি আরবকে ছাড়িয়ে। এই প্রবণতাকে তিনি ‘ভালো লক্ষণ নয়’ বলে আখ্যায়িত করেছেন। কারণ, সৌদি আরব থেকে অর্থ প্রথমে দুবাইয়ে আসছে, তারপর বাংলাদেশে পাঠানো হচ্ছে। দুবাইয়ের কিছু প্রতিষ্ঠান এই সুযোগে মুদ্রা বিনিময় হার নিয়ে কারসাজি করার চেষ্টা করছে, যা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

গভর্নর আরও বলেন, ‘বর্তমানে রিজার্ভের পরিস্থিতি স্থিতিশীল থাকলেও সতর্ক থাকতে হবে। প্রবাসীদের সরাসরি ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর ওপর গুরুত্ব দিতে হবে এবং মুদ্রা বিনিময়ে কারসাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রেমিট্যান্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ : গভর্নর

আপডেট টাইম : ০১:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫