ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গাজায় ৫ দিনে হামলায় ৭০ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাঁচ দিনে ইসরায়েলি হামলায় ৭০টি শিশু নিহত হয়েছে। কর্তৃপক্ষের বরাতে আজ রোববার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

নিহত শিশুদের সম্পর্কে বিস্তারতি কোনো তথ্য দেয়নি স্থানীয় কর্তৃপক্ষ। তবে হামলায় তা নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিফেন্স সার্ভিস নিহতদের বয়স সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে শুধু বলেছে, ফিলিস্তিনি অঞ্চলজুড়ে বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে চালানো হামলায় এসব শিশু প্রাণ হারিয়েছে।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি শিশুরা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি বয়ে চলছে করছে। এই যুদ্ধ এখন ১৬তম মাস পার করছে।

গত ৮ জানুয়ারি ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, নতুন বছরে আক্রমণ, বঞ্চনা ও ঠাণ্ডার ঝুঁকি আরও বেশি মৃত্যু ও ভোগান্তি নিয়ে এসেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৬,৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ১ লাখ ৯৬০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েলি আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে দেশটির বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গাজায় ৫ দিনে হামলায় ৭০ শিশু নিহত

আপডেট টাইম : ০৮:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫