ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

টিউলিপ নিজেই দুর্নীতিগ্রস্ত: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্কঃ ব্যাপক চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা ঘনিষ্ঠের থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি।

টিউলিপের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এক্সে মারিও নাউফালের টিউলিপকে নিয়ে লেখা একটি টুইট শেয়ার করেন ইলন। সেখানে তিনি লিখেছেন, ‘লেবার পার্টির শিশুকল্যাণ মন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয়, আর দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ।

যদিও টিউলিপ সিদ্দিক সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, সরকারকে বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে দূরে রাখতে তিনি পদত্যাগ করেছেন। তবে সমালোচকরা টিউলিপ ও তার পরিবারের সঙ্গে সম্পর্কিত সম্পত্তি এবং বাংলাদেশি অবকাঠামো প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার দ্রুত টিউলিপের স্থলাভিষিক্ত হিসেবে এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য, লন্ডনে উপঢৌকন পাওয়া দুটি ফ্ল্যাটের তথ্য গোপন করার অভিযোগে দুই বছর আগে মিথ্যা তথ্য প্রকাশ করেছেন টিউলিপ। তখন তিনি বলেছিলেন, ফ্ল্যাট দুটি তাকে তার বাবা-মা দিয়েছেন। তবে সম্প্রতি লন্ডনের একাধিক পত্রিকা প্রকাশ করেছে, ফ্ল্যাট দুটি টিউলিপকে দিয়েছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ দুই ব্যক্তি—আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ ও মঈন গণি।

এই খবর প্রকাশের পর থেকেই টিউলিপ সিদ্দিক পদত্যাগের চাপের মুখে ছিলেন। অবশেষে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) নানা বিতর্ক ও জল্পনার পর তিনি মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

টিউলিপ নিজেই দুর্নীতিগ্রস্ত: ইলন মাস্ক

আপডেট টাইম : ০৩:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫