ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জহির রায়হানের ৫৩তম অন্তর্ধান দিবস আজ

সিটিজেননিউজ ডেস্কঃ চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, গল্পকার, সাংবাদিক জহির রায়হানের ৫৩তম অন্তর্ধান দিবস আজ ৩০ জানুয়ারি। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মাত্র ৩৬ বছর বয়সে নিখোঁজ হয়েছিলেন দেশের কালজয়ী চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান। মিরপুরের বধ্যভূমিতে ভাই বুদ্ধিজীবী শহিদুল্লা কায়সারের লাশ খুঁজতে গিয়ে আর ঘরে ফেরা হয়নি তার।

মুক্তিযুদ্ধবিরোধীদের হাতে মিরপুরে তিনি শহীদ হন বলে পরে জানা যায়। তার মৃতদেহটিও পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের কিছুকাল আগে তার নির্মিত ‘জীবন থেকে নেওয়া’ চলচ্চিত্র মুক্তিযুদ্ধে বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছে।

মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্য চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড’ নির্মাণ করে সাড়া ফেলেছিলেন তিনি। ‘নিগার’ চলচ্চিত্র পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমির মরণোত্তর সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট বর্তমান ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জহির রায়হানের ৫৩তম অন্তর্ধান দিবস আজ

আপডেট টাইম : ০২:৩৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫