ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাহরাইনে বাংলাদে‌শিদের জন্য ভিসা চালু করার অনুরোধ চার্জ দ্যা অ্যাফেয়ার্সের

সিটিজেন প্রতিবেদকঃ বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে বৈঠক করেছেন বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।

স্থানীয় সময় বুধবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী জায়ানি বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী  প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঠানো অভিনন্দন বার্তার পত্রটি চার্জ দ্য অ্যাফেয়ার্সের কাছ থেকে গ্রহণ করেন।

প্রধান উপদেষ্টা বাহরাইনের জাতীয় দিবস এবং রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সিংহাসনে আরোহণের ২৫ বছর পূর্তিসহ বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী বরাবর এ অভিনন্দন বার্তা প্রেরণ করেন।

পরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসাসহ সব ভিসা চালু করে দেওয়ার জন্য অনুরোধ জানান। এ পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী আলোচ‍্য বিষয়ে প্রধানমন্ত্রীর নজরে আনাসহ ইতিবাচক সমাধানে চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন ।

এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও আইনি সেবা প্রদানসহ নানা অনুষ্ঠান আয়োজনের জন্য  চার্জ দ্য অ্যাফেয়ার্সের প্রশংসা করেন এবং দূতাবাস কর্তৃক বাংলাদেশ-বাহরাইন ফ্রেন্ডশিপ ক্রিকেট কাপ, গালফ ফুটবল আসরের বাহরাইন-ওমান ফাইনাল লাইভ ম্যাচ সিনেমা হলে প্রদর্শন ও তিন দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

একইসঙ্গে চার্জ দ্য অ্যাফেয়ার্স দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দূতাবাসের সঙ্গে যৌথভাবে লোগো ও বিশেষ প্রকাশনা উন্মোচনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাহরাইনে বাংলাদে‌শিদের জন্য ভিসা চালু করার অনুরোধ চার্জ দ্যা অ্যাফেয়ার্সের

আপডেট টাইম : ১২:৩৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫