ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জোড়া গোল করে নতুন উদযাপন রোনালদোর

ক্রীড়া ডেস্কঃ বুধবার ৫ ফেব্রুয়ারি ৪০ বছরে পা রাখবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু তাতে যেন থোড়াই কেয়ার পর্তুগিজ যুবরাজের। এই বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তরুণদের মতো। সোমবার রাতেও করেছেন জোড়া গোল।

এএফসি চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচে আল নাসরের হয়ে জোড়া গোল করে নিজেকে যেন জন্মদিনের উপহারই দিলেন রোনালদো। রোনালদোর জোড়া গোলের রাতে আল ওয়াসলের বিপক্ষে আল নাসর জিতেছে ৪-০ গোলে।

এদিন আল ওয়াসলের বিপক্ষে জয়ে রোনালদো প্রথম গোলটি করেন ম্যাচের ৪৪ মিনিটে। পেনাল্টি থেকে এই গোল করেন তিনি। এরপর ম্যাচে ৭৮ মিনিটে সাদিও মানের ক্রসে দুর্দান্ত এক হেডে রোনালদো করেন নিজের দ্বিতীয় গোল।

এটি চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর ২৫ ম্যাচে ২৩তম এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ষষ্ঠ গোল।

এই ম্যাচে জোড়া গোলে ক্যারিয়ারের গোলসংখ্যাকে ৯২৩–এ নিয়ে গেলেন রোনালদো। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে আর ৭৭ গোল দূরে দাঁড়িয়ে তিনি। বর্তমান ছন্দ ও ফিটনেস ধরে রাখতে পারলে এই লক্ষ্য অর্জন রোনালদোর জন্য মোটেই কঠিন কিছু নয়।

যদিও একই সময়ে প্রকাশিত এক সাক্ষাৎকারে ১০০০ গোল নিয়ে খুব বেশি না ভাবার কথাই বলেছেন রোনালদো। তিনি বলেছেন, ‘যদি আমি এটা পাই, তবে দারুণ ব্যাপার হবে। কিন্তু আমি এটা নিয়ে আচ্ছন্ন হয়ে পড়ছি না। বিষয়টা নিয়ে কথা বলা বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে।’

এদিকে জন্মদিনের আগ মুহূর্তে গোল করে ভক্ত-সমর্থকদের নতুন উদ্‌যাপনও উপহার দিয়েছেন রোনালদো। নতুন এই উদ্‌যাপনের সময় রোনালদো প্রথমে হাত তুলে বিমান ওড়ার ভঙ্গি করেন এবং তারপর হাতটা নিচের দিকে নামিয়ে আনেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জোড়া গোল করে নতুন উদযাপন রোনালদোর

আপডেট টাইম : ০২:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫